বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

প্রবাস

মালয়েশিয়ায় দুর্ঘটনায় ২ বাংলাদেশি শ্রমিক নিহত

নিউজজি ডেস্ক ২ সেপ্টেম্বর , ২০২৫, ১৩:৩৮:১৮

171
  • ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন বলে সোমবার (০১ সেপ্টেম্বর) জানানো হয়। রোববার কুয়ানতানের কুয়ালা লিপিসে এই দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি সান। 

টয়োটা হাইলাক্স গাড়ি উলটে যায়। ফলে দুই বাংলাদেশি বাগান শ্রমিক নিহত হন। তারা হলেন মো. শামীম রেজা ও তুহিন আলী।

লিপিসের পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান জানান, গাড়িটি তাদের দুজনকেই পিষে ফেলে। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

কাম্পুং তানজুং গাহাইতে শ্রমিকদের আবাসস্থল। সেখানে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

 

নিউজজি/এসআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers