মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

প্রবাস

চীনে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির নেতাকর্মীদের

চীন প্রতিনিধি ২ সেপ্টেম্বর , ২০২৫, ১৬:২২:০৯

238
  • ছবি: সংগৃহীত

ঢাকা: চীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংজু ও শেনজেন শহরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানটি ছিল-দেশের গৌরবময় ইতিহাস, গণতন্ত্রের সংগ্রাম এবং দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও সংহতি প্রকাশের মঞ্চ। চীন বিএনপির নেতা আসিফ হক রুপু’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের চীন শাখার নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ, এস এম আল-আমিন, হাসমত আলী মৃধা জেমস, সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদ, মো: রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, মো: রাসেলসহ আরো অনেকে।

উপস্থিত নেতারা তাদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপির অবদান স্মরণ করেন এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

দেশটিতে বসবাসরত শতাধিকেরও বেশি বাংলাদেশী এবং বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মী এ সভায় উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers