শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

প্রবাস

বাংলাদেশিসহ ১৮৪ অভিবাসীকে আটক মালয়েশিয়ায়

নিউজজি ডেস্ক ৬ নভেম্বর , ২০২৫, ১৮:৩৬:১৪

205
  • ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ মোট ১৮৪ জনকে আটক করেছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছে কোনো বৈধ অনুমোদিত নথি ছিল না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে প্রদেশটির একটি ব্যাটারি কারখানায় অভিযান চালায় অভিবাসন বিভাগের কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। কর্মকর্তাদের বরাতে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, এদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে।

নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান শুরু হয়। যা প্রায় চার ঘণ্টা ধরে চলে। অভিযোগ ছিল, ওই কারখানায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক অনুমতি বা পরিচয়পত্র ছাড়া কাজ করছেন।

কেনিথ তান বলেন, অভিযানের সময় কয়েকজন বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের পেছনে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করেন। আটকের পর তাদের লেংগেং অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers