শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ , ২৬ রবিউস সানি ১৪৪৮

প্রবাস

‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অর্ধ লক্ষ টাকা প্রদান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১৪ নভেম্বর , ২০২৫, ১৫:১৪:১৮

205
  • ‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের অর্ধ লক্ষ টাকা প্রদান

জয়পুরহাট: মসজিদ, মন্দিরে কিংবা কন্যাদায়গ্রস্থ পিতা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা সহ বিভিন্ন সামাজিক  কল্যাণে একের পর এক কাজ করে জনতার মেয়রে পরিণত হয়েছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। শুধু সম্পদশালী হলেই সবাই দান করতে পারেন না, দান করতে গেলে হিম্মত লাগে বললেন মহল্লাবাসীরা।

‎জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে সসজিদের উন্নয়নকল্পে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক অর্ধ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল  অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।

‎আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে মসজিদে যান এবং সেখানে তিনি নামাজ পড়েন। পরে মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সেক্রেটারি মো. আদনান আরাফাতের হাতে। এ সময় আরও উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ফকিরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

‎শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মো. আবু তালহা। মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল বলেন, শুধু মসজিদ নয় আপনাদের যেকোন সমস্যায় অথবা প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশা-আল্লাহ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers