মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ , ৪ জিলকদ ১৪৪৭

প্রবাস

৪১৮ হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট

সৌদি প্রতিনিধি ১৮ এপ্রিল , ২০২৬, ১২:৪৩:৫৪

15
  • ছবি : নিউজজি

সৌদি: বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

মক্কার হজ মিশন সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৮ জন। ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাতে ঢাকা ত্যাগ করে।

জেদ্দা বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ শাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) কামরুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিজিওনাল ম্যানেজার রকিবুল হাসান, স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার সহ বাংলাদেশ দূতাবাস, কনসুলেট, বিমান ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম ফ্লাইটে আসা সব হজযাত্রীকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ, তসবিহ ও আতর উপহার দেয়া হয়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীরা বাসযোগে জেদ্দা থেকে মদিনায় রওনা হন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের সহযোগিতা করেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers