শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

প্রবাস

সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

নিউজজি ডেস্ক ৩ জুলাই , ২০২৬, ১২:৪১:২০

82
  • সংগৃহীত

ঢাকা: অনুমতি ছাড়া ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করে মাছ ধরায় সৌদি আরবে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মক্কা প্রদেশের আল-লাইথ থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি।

এতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করায় তাদের সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ জিনিস পাওয়া যায়।

সৌদির সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাদের পেছনে থাকা টেবিলে মাছ ধরার জাল রাখা আছে।

সীমান্তরক্ষ সবাইকে সৌদির সামুদ্রিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যদি কাউকে অনুমতি ছাড়া মাছ ধরতে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছে।

যারা তথ্য দেবেন তাদের পরিচয় অত্যন্ত গোপন রাখা হবে বলেও উল্লেখ করেছে এ বাহিনী।

সূত্র: সৌদি গ্যাজেট

নিউজজি/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers