শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

প্রবাস

লিথুয়ানিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৫৪ অভিবাসী

নিউজজি ডেস্ক ৭ জুলাই , ২০২৬, ১৩:০৫:৫৯

60
  • সংগৃহীত

ঢাকা: অনিয়মিত পথে লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশ করার চেষ্টার সময় ৫৪ অভিবাসীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ৷

আটক হওয়া অভিবাসীরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানসহ অন্যান্য দেশের নাগরিক৷ এ বিষয়ে প্রশাসনিক কাজ সম্পন্ন করার জন্য তাদেরকে লিথুয়ানিয়াতে ফেরত পাঠানো হবে৷

পোলিশ কর্তৃপক্ষ জানায়, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের এই দলটি ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছিল৷ ট্রাকের ভেতরে লুকানো অবস্থা থেকে তাদের আটক করা হয়৷ 

সীমান্তে অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এই অভিযানটি চালানো হয়েছে বলে জানিয়েছে পোলিশ কর্তৃপক্ষ৷ দেশটির সীমিন্ত কর্তৃপক্ষ জানায়, ‘‘পোল্যান্ডের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা সতর্ক এবং কার্যকর থাকি৷’’

উল্লেখ্য, ইইউর পূর্বাঞ্চলীয় সীমান্তে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে গত বছরের গ্রীষ্মে দেশটির সীমান্তে অস্থায়ী নজরদারি চালু করে পোলিশ সরকার৷

সীমান্ত দিয়ে অভিবাসীদের ঠেলে দিয়ে ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ চালিয়ে যাচ্ছে বেলারুশ- এমন অভিযোগ ইইউ এবং পোল্যান্ডের৷ যদিও অভিযোগ অস্বীকার করছে বেলারুশ৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

 

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers