রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

প্রবাস

মিশিগানে বামের ১৭তম সাংস্কৃতিক উৎসব মাতাবেন কনা ও মোজা

মিশিগান (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি ২১ জুলাই , ২০২৬, ১১:৪৩:০৫

374
  • ছবি : নিউজজি

যুক্তরাষ্ট্র: প্রতি বছরের ধারাবাহিকতায় এবারেও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির সিটি হল স্কয়ারে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর আয়োজনে ১৭তম আসরের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জুলাই। যা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি কমিউনিটির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক উৎসব হিসেবে বিবেচিত।

শনিবার (১৯ জুলাই) ওয়ারেন শহরে সংগঠনের কার্যালয়ে উৎসব আয়োজনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমানের পরিচালনায় উৎসব আয়োজনের পুরো বিষয়টি উপস্থাপন করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী, সুমন কবির ও শারমিন তানিম।

সাংস্কৃতিক উৎসবে মঞ্চ মাতাবেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় শিল্পী মোজা, রেশমি মির্জা ও বাউল কালা মিয়া সহ স্থানীয় আরও অনেক সংগীত শিল্পী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অবদান উদযাপন উপস্থাপন করা হবে। আগত দর্শকদের পাশাপাশি নারী ও শিশুদের জন্য খাবারসহ নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ইলিনয় স্টেইট থেকে আগত জনপ্রিয় পোষাকের স্টলের পাশাপাশি ৬০টি ভিন্ন ভিন্ন স্টল থাকবে। এছাড়াও আমেরিকার মুলধারার রাজনীতিবিদ সেক্রেটারি অব স্টেইট, লুইটেনান্ট গভর্নর, সিটি মেয়রসহ অনেক রাজনীতিবিদ উপস্থিত থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উপভোগ করবেন। দর্শকদের নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন ওয়ারেন সিটির পুলিশ প্রাশসন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ সহ বাংলা গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশসহ বিশ্বের বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে সংবাদ পৌঁছাতে গণমাধ্যমকর্মী সবার কাছে সহযোগিতা এবং বিষয়টি প্রচারের জন্য গুরুত্বের সাথে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers