রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

প্রবাস

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকার একই পরিবারের ৩ জন নিহত

সৌদি প্রতিনিধি ২৪ জুলাই , ২০২৬, ১৩:০৯:১৬

70
  • সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঢাকার একই পরিবারের ৩ জন নিহত

সৌদি: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সৌদি আরবে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের চেয়ারম্যান ডা. মহসিন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মা ও তাঁর দুই সন্তান নিহত হয়েছেন এবং স্বামী (বাবা) ও বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা (৪৫, পাসপোর্ট নং: A16938061), তাঁর ছোট মেয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদাফ শাফিকুল ইসলাম এবং ছোট ছেলে জারগিস ইসলাম (১৯, পাসপোর্ট নং: A16938064)।

নিহতদের স্থায়ী ঠিকানা ফরিদপুরের নগরকান্দা থানার পুটিয়া (চাঁদপুর) এলাকায় এবং ঢাকায় জরুরি যোগাযোগের ঠিকানা অনুযায়ী তাঁদের বসবাস ছিল শেরে বাংলা নগর থানার নর্থ শ্যামলীর ২ নম্বর রোডে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারটি রিয়াদ থেকে গাড়িযোগে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে তাঁদের বহনকারী গাড়িটি এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, মেয়ে সাদাফ এবং ছোট ছেলে জারগিস ইসলাম মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানিয়া তাহমিনা রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাঁদের বড় ছেলে। বর্তমানে তাঁরা স্থানীয় একটি হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ঢাকার নর্থ শ্যামলী এলাকাসহ দেশের গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers