বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

প্রবাস

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজজি ডেস্ক ১৮ আগস্ট , ২০২৬, ১৬:৪২:১৭

98
  • সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে ইস্ট লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, শৈশব থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। জীবনে কয়েকবার দেশে এলেও স্থায়ীভাবে যুক্তরাজ্যেই ছিলেন। তার একটি মেয়ে রয়েছে।

মাছুমের দুই ভাই ও দুই বোনও যুক্তরাজ্যে বসবাস করছেন।

নিহতের ছোট ভাই মানিক মিয়া জানান, লন্ডনের স্থানীয় সময় রাত ৪টার দিকে হঠাৎ পুলিশ এসে বাসার দরজায় নক করে। দরজা খুলে দিলে তারা জানতে চান, এটা মাছুমের বাসা কি না, উত্তরে হ্যাঁ বললে তারা মাছুমের ছবি দেখতে চান। পুলিশ সদস্যদের ছবি দেখালে তারা জানালেন, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মারুফ বলেছেন, ‘কেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানালেন তিনি।

মাছুমের বাবা আমির আলীর ভাষ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ কল করে বিষয়টি জানায়। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

 

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers