বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোন নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৩ এপ্রিল, ২০২৪, ১৭:৪৭:০৪

160
  • সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো বোন নিহত

নাটোর: সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার ও ফাতেমা নামে মামাতো-ফুফাতো বোন নিহত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারিয়া আক্তার উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে এবং ফাতেমা নাটোর শহরের তেবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী রায়হান হোসেনের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদে মা-বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে আসে ৭ বছর বয়সী ফাতেমা। শনিবার বেলা ১১টার দিকে মামাতো বোন ফারিয়ার সাথে বাড়ির পাশে খেলছিল। পরে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এরপর তারা ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে ২ জনের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে গিয়ে ২ জনের মৃত্যু হয়। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো বোন। ২ বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers