শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

লোহাগড়ার ইতনায় ৩ দিনব্যাপী বুড়ো ঠাকুরের ধর্মীয় অনুষ্ঠানের সমাপনী

নড়াইল প্রতিনিধি ১৯ এপ্রিল, ২০২৪, ১৭:৩৮:০৯

173
  • ছবি : নিউজজি

নড়াইল: লোহাগড়ার ইতনায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের ১৯তম ৪ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও বৈশাখী উৎসবের শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সস্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সিহানুক রহমান।

ধামের নির্বাহী কমিটির সভাপতি অলোক কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়ো ঠাকুরের মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সাবেক শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি বিজন কুমার সেন, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাজরা, নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইতনা স্কুল ও কলেজের সভাপতি উজ্জল কুমার গাঙ্গলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রকাশ কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক তপন সাহা, সদস্য ইতনা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ সরকার, ইউপি সদস্য তমাল কুমার কুন্ডু প্রমুখ

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও বৈশাখের ১ম সপ্তাহে ৪ দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন জেলার হাজার হাজার দর্শনার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটতে থাকে। ভক্তবৃন্দরা তাদের জমির প্রথম ফসল ও ফল এনে বুড়ো ঠাকুরের আস্থানায় দান করেন।

জানা গেছে, প্রায় ২০০ বছর আগে রানী রাশমনির আমলে এই সনাতন ধর্মাবলম্বী ধর্মীয় সাধকের আর্বিভাব ঘটে দৌলতপুর ও ইতনার মাঝে তেপান্তরের নির্জন মাঠের পাশে হিজল তলায়। সেই থেকে এই ধর্মীয় সাধকের অনেক ভক্ত এমনকি রানি রাশমনিও তার ভক্ত হন। তখন থেকেই বয়ে আসছে এই ধর্মীয় অনুষ্ঠান ও মেলা।

মেলায় আগত ভক্তবৃন্দ জানান, বুড়ো ঠাকুরর মেলায় আমরা প্রতি বছর আসি। এখানে আসলে আমাদের মনোবাসনা পূর্ন হয়। এই পুজায় ও মেলায় সকল ধর্মের দর্শনার্থী আসে। এখানে সনাতন ধর্মের কীর্তন ও কবি গান হয়েছে। ভক্তরা পুজার জন্য প্রসাদ দান করেন। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers