বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নড়াইল প্রতিনিধি ১১ জুলাই, ২০২৪, ১৪:৩৩:৩৯

138
  • ছবি : নিউজজি

নড়াইল: ‘অর্ন্তভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতেসহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ.কে.এম সেলিম ভূইয়ার সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মা ও শিশু কল্যান কেন্দ্রের ডা. প্রশান্ত মল্লিক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিব, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ প্লাবন, কালিয়ার মেডিক্যাল অফিসার (এমসিএইচএফপি) ডা. এ এইচ এম নূরুশ সাফী প্রমুখ।

আলোচনা সভা শেষে কর্মক্ষত্রে বিশেষ অবদানের জন্য একটি শ্রেষ্ঠপ্রতিষ্ঠান ও ৪ জন পরিবার পরিকল্পনা কর্মীকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers