বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

বিএনপির ৮ নেতাকে অর্থপাচার মামলা থেকে অব্যাহতি

নিউজজি প্রতিবেদক ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১৮:২৩:৩৩

240
  • ছবি : সংগৃহীত

ঢাকা: খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল আউয়াল মিন্টু (বাম থেকে উপরে) নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেল (বাম থেকে নিচে)। ছবি: সংগৃহীত

বিএনপির শীর্ষ ৬ নেতাসহ ৮ জনকে অর্থপাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা হলেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়্যারম্যান আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এম মোর্শেদ খান এবং আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তাফসির আউয়াল।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers