শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

দেশ

"মহানবী (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও অনুকরণীয় আদর্শ"

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৮:২৫:০৪

231
  • "মহানবী (সা.) বিশ্বমানবতার মুক্তির দিশারি ও অনুকরণীয় আদর্শ"

চট্টগ্রাম: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৪র্থ দিবস চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।

চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় আলোচনা করেন লোহাগাড়া হাজী শরিয়তউল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাজেদুল কাদের, চট্টগ্রাম বায়তুশ শরফের প্রধান মুবাল্লিগ মাওলানা কাজি শিহাব উদ্দিন, কুতুবদিয়ার মাওলানা আসহাব উদ্দিন কুতুবী, চকরিয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল এরশাদ এর পরিচালক মাওলানা মোস্তফা নুরী।

বক্তারা বলেন, আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবীর (সা.) অনুপম জীবনাদর্শ, তার সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে। আমাদের দৃঢ়বিশ্বাস, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।

আরও বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।

কোরআন তেলাওয়াত করেন মাহিদুল আলম সামী, ক্বারী মাওলানা আবুল কাশেম, না’ আতে রসূল (সা.) পরিবেশন করেন ইমাদুর রহমান, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মাহফুজুর রহমান।

মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, হাফিজুল হক নিজামী, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers