বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

সরাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১৩ অক্টোবর, ২০২৪, ১৯:০৮:২১

139
  • সরাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া: আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ রোববার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজলা প্রশাসন ও উপজেলা দুর্যাগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা প্রধান সড়ক ঘুরে আবারও উপজেলা পরিষদে সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবাহ উল আলম ভূইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সরাইল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকতা মো. রিয়াজ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান ভূইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারমান আব্দুল জব্বার প্রমুখ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers