শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

‘অনেক পার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই’

নিউজজি প্রতিবেদক ৫ ডিসেম্বর, ২০২৪, ১৮:০৯:২৫

94
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও, আমরা পরস্পরের শত্রু নই। অন্যান্য দাবি দাওয়া থাকলেও কথা বলা, কাজকর্ম ও ধর্মের অধিকারের জায়গায় সবাই এক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে ধর্মীর নেতাদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।

ইউনূস বলেন, ড. ইউনূস বলেন, আমাদের নানামত, ধর্ম ও রীতিনীতি থাকবে। তবে আমরা সবাই একই পরিবারের সদস্য। জাতীয়তা ও পরিচয়ের প্রশ্নে সবাই এক জায়গায়। যত দ্রুত সম্ভব আমাদের ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। এতো বড় দেশে কোনো ঘটনা ঘটতে পারে, তবে দোষীকে বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। তবে এখনও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে শুনতে পারছি। এটা থেকে কিভাবে উদ্ধার করা যায়, সেজন্য আলোচনায় বসেছি। প্রচারমাধ্যমে এই ইস্যু নিয়ে নানা তথ্য প্রচার হচ্ছে। একটির সাথে আরেকটির তথ্যের ফারাক রয়েছে। সেখানে সঠিক তথ্য কীভাবে পাব তার ব্যবস্থা করতে হবে। সরকারি তথ্যে অনেক সময় ভুল থাকে। আমরা আসল তথ্য জানতে চাই। এ সময় প্রকৃত তথ্য এবং সত্য জানার প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মত বিদায় দিয়ে দিলাম তা নয়। এটি দ্রুতই করতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকিয়ে দেখলে হবে না। এ সময় সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ, সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায়, সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers