শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্র নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ১৫ মার্চ, ২০২৫, ১৬:৩৯:৪৭

98
  • শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্র নিহত

গাজীপুর: শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে তারেক রহমান নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তারেক রহমান উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। 

নিহতের চাচা সোহরাব হোসেন জানান, স্থানীয় একটি কওমি মাদ্রাসায় থেকে হাফেজি পড়তো তারেক রহমান। সে মাদ্যাসা থেকে ছুটিতে বাসায় আসে। বেলা ১১টার দিকে তারেক রহমান অন্যান্য কিশোরের সাথে বাড়ির পাশে একটি পুকুরে অল্প পানিতে নেমে সাঁতার কাটছিল। এক পর্যায়ে তারেক রহমান পুকুরের গভীরে ডুবে যায়।

পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে ১০-১২ জন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তারেক রহমানকে উদ্ধার করা হয়। পরে তাকে মনিপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers