মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ , ২৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

নিউজজি প্রতিবেদক ১৭ মার্চ, ২০২৫, ১৩:৪৮:১৪

105
  • ছবি : সংগৃহীত

ঢাকা; নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না। 

তিনি আরও বলেন, বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে।

ইসি বলেন, ১৯ দেশের মধ্যে আজ ১০ দেশের মিশন প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ব্রিফ করেন। 

নিউজজি/ এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers