শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ , ২৭ রজব ১৪৪৭

দেশ

যশোরে এক যুবককে গুলি ও ছুরিকাঘাতে হত্যা

নিউজজি ডেস্ক ১৮ মার্চ, ২০২৫, ১১:২৭:৩৭

111
  • ছবি : সংগৃহীত

ঢাকা: যশোরে মীর সামিল সাকিব সাদী ওরফে খোঁড়া সাদী নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের মুড়িব সড়কস্থ জয়তী সোসাইটির পেছনে তার ওপর হামলা হয়। নিহত সাদী একই এলাকার শওকত হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সাথে বাড়ি ফিরছিলেন সাদী। বাড়ির সামনে আগে থেকে অপেক্ষায় ছিলেন ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই সুমন ও মেহেদী সাদীকে ছুরিকাঘাত করে। এ সময় সাদীর বাইকে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরেন। তখন হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ও রাকিবকে আঘাত করে। তাদের ছোঁড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা সাদীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে রাত একটার দিকে সাদীর মৃত্যু হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন