বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

অপেক্ষায় ছিলেন গাড়িতে উঠবে, চাপা দিয়ে গেল কাভার্ড ভ্যান

চট্টগ্রাম প্রতিনিধি ১৮ মার্চ, ২০২৫, ১৭:৪৯:২৩

154
  • অপেক্ষায় ছিলেন গাড়িতে উঠবে, চাপা দিয়ে গেল কাভার্ড ভ্যান

চট্টগ্রাম:  দুপুর দেড়টার দিকে যাত্রী ছাউনির পাশে গাড়িতে উঠার জন্য  দাঁড়িয়ে ছিলেন তারা তিনজন। হঠাৎ চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিল তাদের। এতে তিন জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী (৫৩) নিহত হন। স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে আহত দুই জন হলেন, অরুপ নাথ(১৮) ও স্বপন নাথ (৭০)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার। নিহত মীরা রানী ভৌমিক উপজেলার খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers