বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ , ৫ জিলকদ ১৪৪৭

দেশ

বদলগাছীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি ২৬ মার্চ, ২০২৫, ১৫:৩১:৫২

312
  • ছবি : নিউজজি

নওগাঁ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বদলগাছী স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, সাংবাদিক সংস্থা বদলগাছীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সংস্থা পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ১ মিনিট নীরবতা পালন সহ সকল শহীদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরে বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মোছা. আতিয়া খাতুন ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। পরে শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধাগণ।

এ সময় উপস্থিত ছিলেন শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ এবং সূধীজন।

দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার সকল জনসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সরকারি, স্বায়ত্ব শাসিত ভবন ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

সেই সাথে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসহ হাসপাতাল ও বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers