রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

সখীপুরে আগুণে পোড়া ৩ ব্যবসায়ীর হাতে লাবিব গ্রুপের অনুদান

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ১৭ এপ্রিল, ২০২৫, ১৭:২২:৩৪

198
  • ছবি : নিউজজি

টাঙ্গাইল: সখীপুরে আগুণে দোকান পোড়া ৩ ব্যবসায়ীর হাতে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীর রাসেলের নিজস্ব অনুদান নগদ ৫ লাখ টাকা তুলে দেয়া হয়েছে।

রঞ্জু আহমেদ জানিয়েছে, সখিপুর উপজেলার কচুয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এনামুল হককে ৩ লাখ অপর ২ ব্যবসায়ী আবুল হোসেন এবং হামেদ আলীকে এক লাখ টাকা করে অনুদান তুলে দেয়া হয়। লাবিব গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেন। এ সময় লাবিব গ্রুপের সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চু, কচুয়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই ওই ৩টি দোকানঘর ও দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। নিস্ব হয়ে পড়ে ওই ৩ ব্যবসায়ী। তাদের পূণরায় ব্যবসার হাল ধরতেই লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেলের পক্ষে তার নিজস্ব তহবিল থেকে আজকে এ অনুদান তুলে দেয়া হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers