বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ , ১ মুহররম ১৪৪৮

দেশ

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান

নিউজজি ডেস্ক ১৯ এপ্রিল, ২০২৫, ১২:১৫:১৩

88
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এই ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, মার্কিন প্রবাসী মেরাজ মিয়ার মালিকানাধীন একটি মার্কেট থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে—ধানের গুদাম, লেপ-তোষক তৈরির কারখানা, ঔষধের ফার্মেসি, মুরগির খামার, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচারের দোকান, রেস্টুরেন্ট এবং সার বিক্রেতার প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, প্রতিটি দোকানে লাখ লাখ টাকার মালামাল ছিল, যা পুড়ে সব ছাই হয়ে গেছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers