মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

দেশ

ঝুট ব্যবসা দখল করতে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

সাভার প্রতিনিধি: ২০ এপ্রিল, ২০২৫, ১৮:১১:৩৪

577
  • ঝুট ব্যবসা দখল করতে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

সাভার: সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখল নিয়ে জিয়া দেওয়ান ও মামুন নামে স্থানীয় দুই ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বাগবিতণ্ডায় জড়িয়ে গেল ১৭ এপ্রিল ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গেপ্তারকৃত জিয়া দেওয়ান (৪০) আশুলিয়ার জিরাবো এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবিষয়ে জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ও পুবাইল থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকার কবরস্থানের পাশে কলাগাছের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ এপ্রিল এসএএস কার্টুন ফ্যাক্টরির ঝুট ব্যবসা দখলে নিতে জিয়া ও মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় প্রকাশ্যে দুই রাউন্ড গুলি ছোড়ে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জিয়া দেওয়ান। অস্ত্র মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে। সংবাদ সম্মলনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জালাল উদ্দিনসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers