বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ , ৪ রবিউস সানি ১৪৪৮

দেশ

স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান

খাগড়াছড়ি প্রতিনিধি ২২ এপ্রিল, ২০২৫, ১৭:১৫:২১

261
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: স্বামী রেভিলিয়াম রোয়াজা এর বিরুদ্ধে থানায় জিডি করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। গত রোববার (২০ এপ্রিল) খাগড়াছড়ি সদর মডেল থানায় এ জিডি করেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেন, ১৫ বছর পূর্বে তাদের বিয়ে হয়। বর্তমানে কাহাম নামে তাদের এক ছেলে আছে। বিয়ের পর থেকে স্বামী রেভিলিয়াম রোয়াজা তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করে করতো।

বিশেষ করে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে অফিসিয়াল কার্যক্রমের বিষয় নিয়ে সাংসারিক জীবন অতিষ্ট করে তুলেছিলেন রোয়াজা।

তিনি আরো উল্লেখ করেন, তার স্বামী বিভিন্ন ইস্যু নিয়ে তাকে গালমন্দ করেন ও হত্যার হুমকি দেন। আর স্ত্রীকে হত্যা করতে না পারলে নিজে আত্মহত্যা করে ফাঁসাবেন বলে হুমকি দেন। তাই তিনি খাগড়াছড়ি সদর মডেল থানায় জিডি করেছেন।

এনিয়ে কথা বলার জন্য রেভিলিয়ার রোয়াজার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার স্বামীর বিরুদ্ধে জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers