শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

শ্রীমঙ্গলে অসহায় ১০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি ২২ এপ্রিল, ২০২৫, ১৭:৩১:২৭

311
  • ছবি : নিউজজি

মৌলভীবাজার: শ্রীমঙ্গল অসহায় ১০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় উপকারভোগীদের মাঝে ২ বান্ডিল করে টিন এবং নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়।

সোমবার (২১ এপ্রিল) মৌলভীবাজার জেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন ও বিআইও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা হলেন- উপজেলার কালাপুর ইউনিয়নের জয়নুদ্দিন মিয়া, সিন্দুরখাঁন ইউনিয়নের আব্দুল সোবহান ও মোসা. কুলসুমা বেগম, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের খেলা শীল, নিপেন্দ্র সরকার, বিষ্ণু চন্দ্র ঘোষ ও মনিলাল মোদক, সুরঞ্জিত কুমার কর সাতগাঁও ইউনিয়নের মনিলাল দাস ও কাজল ভূমিজ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers