শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ , ২৭ রজব ১৪৪৭

দেশ

নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২৩ এপ্রিল, ২০২৫, ১৯:০৮:৫৩

444
  • নবীনগরে যুবলীগ নেতা রুহুল আমিন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতি (৪২) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার দুপুরে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন পৌর এলাকার  মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে। সে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন ও নবীনগর রিপোটার্স প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

নবীনগর থানার (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে বলেন, নাটঘর ইউনিয়ন বিএনপি’র অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে বুধবার বিকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন