শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ , ২৭ রজব ১৪৪৭

দেশ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

নিউজজি ডেস্ক ২৫ এপ্রিল, ২০২৫, ১৫:১৮:০১

126
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম টুকুন (৪০)। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তার গ্রামের বাড়ি জামালপুর সদরের ডীয়াতলায়। তার বাবার নাম আফছার আলী। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। সাইফুলের হাজতি নং-৩৩০৯৬/২৪।

হাজতি সাইফুলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মিলন জানান, আজ ভোরের দিকে হাজতি সাইফুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর সকাল সাড়ে আটটার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাজতে সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন