রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

ধামরাইয়ে অটোরিকসা চালক হত্যায় গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি ২৫ এপ্রিল, ২০২৫, ১৬:০৮:৪৩

314
  • ছবি : নিউজজি

সাভার: ধামরাইয়ে অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়তুন ও পরকিয়া প্রেমিক তোফাজ্জল মিয়াকে গেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয় হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি।

শুক্রবার (২৫ এপ্রিল) ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গেল ২০ এপ্রিল বিকেলে ধামরাইর উপজেলার বাটুলিয়া পাড়া গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের ৪ তলায় নিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী জয়তুন ও স্ত্রীর পরকিয়া প্রেমিক তোফাজ্জল মিয়া। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ তদন্ত শেষে হত্যার অভিযোগে স্ত্রী জয়তুন ও পরকিয়া প্রেমিত তোফাজ্জলকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, শুক্রবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পরিকয়া প্রেমের জেরে স্ত্রী ও প্রেমিক তাকে হত্যা করেছে বলে আসামিরা স্বীকারোক্তি দিয়েছেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers