বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

‎পানছড়ি উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি ৩০ এপ্রিল, ২০২৫, ১৭:৫৯:২৩

106
  • ‎পানছড়ি উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি: ‎খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার ( ৩০ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎এ সময় বক্তারা উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, রিডিং অতিরিক্ত বিদুৎ বিল, ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসন, মাদকদ্রব্য ও অবৈধ দ্রব্যাদি পাচার রোধ সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎‎সভায় উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, খাদ্য কর্মকর্তা মো. কফিলউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, প্রাণী-সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. কবির আহম্মেদ, থানার এসআই সুকান্ত সাহা, উপজেলা বিএনপি’র সভাপতি মো. বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, ইসলামি আন্দোলন এর সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সহকারী আবাসিক প্রকৌশলী মো. চঞ্চল মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রাশেদুজ্জামান অলি, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম, ছাত্র প্রতিনিধি মো. ইয়াকুব আলী, অটোরিকশা সমিতির সভাপতি মো. মহরম আলী, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers