বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

আশুলিয়ায় বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কর্মীর মৃত্যু

সাভার প্রতিনিধি ৩০ এপ্রিল, ২০২৫, ১৯:১৭:৩২

379
  • আশুলিয়ায় বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কর্মীর মৃত্যু

সাভার: সাভারের আশুলিয়ায় সেলফি পরিবহণের একটি চলন্ত বাসের ধাক্কায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের একজন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করে স্থানীয়রা। পরে সেলফি পরিবহণের আরও ৫টি বাস আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকামূখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাম শামসুল মোল্লা (৭০)। সে চাঁদপুর জেলার মতলব থানার লোকমান মোল্লার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আটক ঘাতক বাসের চালক ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের আব্দুল মবেদের ছেলে আব্দুল করিম (৪৫)।

সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণু পদশর্মা বলেন, সড়ক দূর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers