বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ , ২৮ শাওয়াল ১৪৪৭

দেশ

রুহিয়ায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৪:২৯:১৬

220
  • ছবি : নিউজজি

ঠাকুরগাঁও: রুহিয়া থানায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দিলীপ কুমার রায় ওরফে ভেলুর বিরুদ্ধে। তিনি রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের পরশু রাম রায়ের পুত্র।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১নং রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমুন নাহার দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নাজমুন নাহার জানান, তার কন্যা জেবা ইনামকে দিলীপ কুমার রায় গান শেখাতেন। একপর্যায়ে হারমোনিয়াম না থাকায় দিলীপ একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে এক লাখ টাকা ঋণ নেয়ার প্রস্তাব দেন এবং সঞ্চয় বাবদ ১৪ হাজার টাকা দাবি করেন। প্রস্তাব অনুযায়ী, নাজমুন নাহার স্বামী জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে দিলীপের হাতে উক্ত টাকা তুলে দেন।

তবে অভিযোগে বলা হয়, সঞ্চয় জমা দেয়ার ৯ মাস পার হলেও তিনি কোনো ঋণ পাননি। পরবর্তীতে সঞ্চয়ের টাকা ফেরত চাইলে দিলীপ নানা টালবাহানা শুরু করেন এবং মেয়েকে গান শেখাতেও বন্ধ করে দেন।

নাজমুন নাহার বলেন, দিলীপ আমাকে ঋণের প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে। কিন্তু দীর্ঘদিনেও ঋণ না পেয়ে টাকা ফেরত চাইলে এখন সে আর কোনো যোগাযোগ রাখছে না।

এ বিষয়ে অভিযুক্ত দিলীপ কুমার জানায়, আমার গ্রহণকৃত ১৪ হাজার টাকা আমি একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভাপতি আবু সাঈদ নামে একজনকে দিয়েছি। সে লোন দিবে না হলে টাকা ফেরত দিবে। আমি তার নিকট থেকে টাকা পেলে অভিযোগকারীকে দিয়ে দেব।

এ বিষয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, দিলীপ নামের আমার কোনো কর্মী নেই। তাছাড়া শুরুতে আমরা ৪ হাজার টাকা সঞ্চয় জমা নেই এবং ২০ থেকে ২৫ হাজার টাকা লোন দিয়ে থাকি। যেহেতু আমাদের ঋণের সিলিংয়ের সাথে মিলছে না সেহেতু সে একজন প্রতারক।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেয়া হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers