সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

পাঁচবিবিতে এসআইকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৫:০৬:২০

110
  • ছবি : নিউজজি

জয়পুরহাট: পাঁচবিবিতে থানার এক উপ-পরির্দশক (এসআই) পারিবারিক দ্বন্দ্ব-কলহ মিটাতে গিয়ে মাদকাসক্ত সন্ত্রাসীর দ্বারা ডান হাত ও বাঁ পায়ে ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় রাতেই ছুরিকাঘাতকারী রাফি ও তার সহযোগী বেলালকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। আহত এসআইকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার শারীরিক খোঁজখবর নেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গত রোববার (১১ মে) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত এসআইয়ের নাম আলমগীর কবীর। গ্রেপ্তারকৃত রাফি উপজেলার পাটাবুকা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও বেলাল হোসেন একই গ্রামের মৃত ফুলবর আলী সরদারের ছেলে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট কাজী ইসমাইল হোসেন জানান, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবীর ছুরিকাঘাতপ্রাপ্ত হয়ে বিকেলে হাসপাতালে ভর্তি হয়। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন ভালো আছে।

এসআই আলমগীর কবীর বলেন, আমি সামান্য আঘাত পেয়েছি। এখনো হাসপাতালে রয়েছি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, পাঁচবিবি এলাকায় ৩/৪ বছর আগে এক দম্পতির বিচ্ছেদ হয়। তাদের একটি সন্তান রয়েছে। তালাকপ্রাপ্ত নারীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গত শনিবার ওই নারীকে তার তালাকপ্রাপ্ত স্বামী ডেকে নিয়ে এসে বাড়িতে আটকে রেখেছিলেন।

ওই নারী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল করে ঘটনাটি জানান। সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি সমাধানের চেষ্টা করে। ঘটনাটি অমীমাংসিত ছিল। গত রোববার বিকেলে আবার সেখানে গিয়ে বিষয়টি সমাধান করে ফিরছিলেন। এ সময় এসআই আলমগীর কবীর মাদকাসক্ত সন্ত্রাসীর দ্বারা হামলার শিকার হয়।

এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং রাতেই ছুরিকাঘাতকারী ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers