শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

দেশ

লাখাইয়ে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

নিউজজি ডেস্ক ১২ মে, ২০২৫, ১৫:১৫:২৪

104
  • লাখাইয়ে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু

ঢাকা: হবিগঞ্জে লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর তীরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম আজগর আলী। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। নিহত আজগর আলী উপজেলার সুজনপুর গ্রামের বাসিন্দা।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে নিজের গরু চড়ানোর জন্য আজগর আলী গ্রামের অদূরে ধলেশ্বরী নদীর তীরে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে বাড়ি নেয়া হয়।

এ বিষয়ে লাখাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয়সহ বিস্তারিত তথ্য হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তার পরিবারকে সরকারি সহযোগিতা দেয়া হবে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers