রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৮ জিলহজ ১৪৪৭

দেশ

মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্যের গলায় জুতার মালা

নওগাঁ প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৫:৫০:২৪

513
  • ছবি : নিউজজি

নওগাঁ: মান্দায় এক মেম্বার পদপ্রার্থীর স্ত্রীর ঘরে পরক্রিয়া করতে গিয়ে রানা হামিদ নামে এক বিজিবি সদস্য আটক হয়েছে। রোববার (১১ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বেধে রাখে ভুক্তভোগীর পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে মান্দা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃত বিজিবি সদস্য রানা হামিদ থানার কুসুম্বা ইউপির বড়পই পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে বিজিবির ল্যান্স কর্পোরাল পদে কর্মরত রয়েছেন।

স্থানীয়ারা জানায়, ওই মেম্বার পদপ্রার্থী একটি মসজিদের ইমাম এবং এবারে ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। রোববার রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্য রানা হামিদ ওই নারীর ঘরে যায়। বিষয়টি ওই নারীর স্বামী জানতে পেরে ঘরের দরজা আটকিয়ে ডাক চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা গিয়ে তাকে আটক করে। সে সময় ভুক্তভোগী ওই নারী সবার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়।

তারা আরো বলেন, রানা ছুটিতে আসলেই সবার অগোচরে গভীর রাতে এলাকার ভাবিদের সাথে দেখা করতে যায়। এর আগেও একবার ওই নারীর সাথে পরক্রিয়া করতে গিয়ে ধরা খেয়েছিল। এছাড়াও সে একাধিকবার এরকম ঘটনায় গণধোলাই খেয়েছে। এবারে তাকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে দেয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী নারীর স্বামী বলেন, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শয়ন ঘরের উত্তর পাশের্বর অন্ধকার ঘরে রুবিনাকে দেখতে পেয়ে আমার সন্দেহ হয়। পরে ঘরের আলো জ্বালিয়ে দেখি রানা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করলে আমাকে জখম করে পালানোর চেষ্টা করে। তবে আমি আহত হলেও জাফটে ধরি। আমার চিকিৎসারে আমার ছেলে শাফিক ও আমার ছোট ভাই অহিদুল ইসলাম এসে তাকে আটক করে। পরে গ্রামবাসীরা এসে গণধোলাই দিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে থানার এসআই মিজানুর রহমান সঙ্গী সদস্যসহ ঘটনাস্থলে এসে জবাববন্দি শোনেন।

এ বিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য রানা হামিদ বলেন, পরকীয়া সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করে ঘটনাটি পুরোপুরি সাজানো বলে জানান।

মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রানা হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers