সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ , ২৭ রমজান ১৪৪৭

দেশ

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৫:৫৪:৩১

270
  • ছবি : নিউজজি

পঞ্চগড়: দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ২ মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ মে) মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ডাক্তারপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে মোনায়েম হোসেন এবং দেবীগঞ্জ পৌরশহরের মৃত গোলাম মোস্তফার ছেলে জহির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার পর দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক জামিউর ইসলাম ও রবিউল ইসলাম পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এবং তারা নিজ অপরাধ স্বীকার করলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers