বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩২ , ২৫ রজব ১৪৪৭

দেশ

হবিগঞ্জে দুই এলাকাবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

নিউজজি ডেস্ক ১২ মে, ২০২৫, ১৬:২৩:৪০

144
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। এ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আর আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির ঝগড়া হয়। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। তখন দুই পক্ষের সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন