বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩২ , ২৫ রজব ১৪৪৭

দেশ

সাভারে ২ মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৬:৩৮:৪৮

133
  • সাভারে ২ মরদেহ উদ্ধার

সাভার: মিলিটারি ফার্মের একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতের একজনের নাম আব্দুল খালেক। তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে। অপর জনের নাম-পরিচয় জানা যায়নি।

আব্দুল খালেকের মরদেহ মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে মিলিটারি ফার্মের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে উদ্ধারকৃত অপর মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেয়া হয়েছে।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, দুপুরে ২ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন