শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও গ্রেপ্তার ১৬৬৫

নিউজজি প্রতিবেদক ১২ মে, ২০২৫, ১৬:৫১:১০

259
  • ছবি : সংগৃহীত

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। সোমবার (১২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৬৯৩ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬৬৫ জনকে।

অভিযানে ৩টি একনলা বন্দুক, ১টি শর্টগান, ২ টি এলজি, ৭ রাউন্ড গুলি, ৪টি লেড বলের গুলি, ৪টি চাকু, ৩টি বার্মিজ চাকু, ২টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫ টি হাসুয়া, ২টি রামদা ও ৬টি ডাল।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers