শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ , ২৫ মুহররম ১৪৪৮

দেশ

বিজয়নগরে ৩৮ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৭:২০:৩০

233
  • ছবি : নিউজজি

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরে ৩৮ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার বিষ্ণপুর ইউপির কালাছড়া এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- পূর্ব কালাছড়া গ্রামের মো. নুরুল আমিন এর ছেলে মো. হরমুজ মিয়া ও নবীনগর উপজেলার মনিখারা গ্রামে মৃত চাঁন মিয়ার ছেলে মো. সোহেল আহমদ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সফিকুল ইসলাম, এএসআই মাহমুদ হাসান আবদীন সঙ্গীয় ফোর্স নিয়ে কালাছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পশ্চিম কালাছড়া সর্দার চৌমহনীর মনির ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা বহনকৃত মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers