সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিউজজি ডেস্ক ১২ মে, ২০২৫, ১৭:৩৬:৩১

231
  • সংগৃহীত

ঢাকা: রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম ধ্রুবব্রত দাস। সোমবার (১২ মে) দুপুরে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী। এসময় সহপাঠীরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহপাঠীরা জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তারা। হঠাৎ কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers