রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

বাউফলে তাল গাছ থেকে পরে এক যুবকের মৃত্যু

বাউফল প্রতিনিধি ১২ মে, ২০২৫, ১৯:১২:১১

164
  • বাউফলে তাল গাছ থেকে পরে এক যুবকের মৃত্যু

বাউফল: পটুয়াখালীর বাউফলে তাল গাছ থেকে পড়ে মো. সোহান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশরাফ মাওলানা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ড ‘শান্ত গ্রামের’ বাসিন্দা আনোয়ার হোসেন ছেলে।

জানা গেছে, নিহত সোহান ৪০০ টাকার চুক্তিতে মানুষের গাছের পানিতাল নারিকেল সংগ্রহের কাজ করতেন। আজ সোমবার আশরাফ মাওলানা মাদ্রাসা সংলগ্ন তাল গাছের পানিতাল সংগ্রহ করার সময় গাছ থেকে পরে যান তিনি। আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বলেন, ‘নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিলো। মস্তিষ্কে অতিরিক্ত রক্তখরণ হওয়ায় সোহানে মৃত্যু হয়েছে । 

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers