শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ , ১৭ রমজান ১৪৪৭

দেশ

মানিকগঞ্জে ইউপি মেম্বারের নামে অপপ্রচার ও মারধরের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি ১৯ মে, ২০২৫, ১১:৩৬:৪৯

389
  • ছবি : নিউজজি

মানিকগঞ্জ: সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. কুদ্দুস এর নামে অপপ্রচার ও মারধরের অভিযোগ স্থানীয় খোয়াজ বেপারীর ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু হয়েছে।

জানা যায়, ইউপি নির্বাচন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের খোয়াজ ব্যাপারি ও তার ছেলে আফসার, ইয়াসিন ও তার বাবা কবির সহ তাদের অনুসারীরা ১৭ এপ্রিল কলাশী বাজারে ভারারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুদ্দুস মেম্বার ও তার পরিবারের ওপর হামলা করে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু হয়। রজু হওয়ার পরে আসামিরা আদালত থেকে জামিন নেয় এরপরে উক্ত ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন হুমকি ধামকি সহ ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায় অভিযুক্তরা এবং মিথ্যা মানববন্ধনও করে।

কুদ্দুস মেম্বারের সহধর্মিণী জানান, আমি একজন মহিলা মানুষ, আমার উপরেও তারা হামলা করেছে, আমার জামা কাপড় ছিড়ে ফেলেছে। এতে আমার শ্লীলতাহানি হয়েছে, আমি এর বিচার চাই।

রোকেয়া, জমেদা ও আবু তালেব সব একাধিক প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, কুদ্দুস মেম্বার অনেক ভালো মানুষ। সে কোনো রকম অপকর্মের সাথে জড়িত না এবং তার নামে ১৭/১৮টি যে মামলার কথা বলা হয়েছে সেটি মিথ্যা। মেম্বার হওয়ার পর ও পেটের দায়ে তিনি অটোরিকশা চালিয়ে জিবিকা নির্বাহ করেন। তিনি কোনো নেশার সাথে সংযুক্ত না।

ভাড়ারিয়া ইউপি সদস্য মো. কুদ্দুস বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের খোয়াজ বেপারি। পুর্ব শত্রুতার জেরে আমাকে ও আমার স্ত্রী এবং ভাই কে কুপিয়ে জখম করে তারা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তার বিপরীতে কাউন্টার মামলাও হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই ২টি মামলা হয়েছে। এই মামলার চার্জশিট হয়েছে কিনা দেখে জানাতে হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন