শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস

লালপুর (নাটোর) প্রতিনিধি ১৯ মে, ২০২৫, ১২:০২:৪৮

87
  • ছবি : নিউজজি

নাটোর: কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে ২০২৪-২৫ অর্থ বছরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকালে লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিন ব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা আব্দুল লতিফ।

অন্যদের মধ্যে বক্তব্যদেন নাটোর জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফুন নাহার, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।

এ সময় বক্তারা পরিবেশকে ঠিক রেখে কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় এবং কৃষিকে কিভাবে রপ্তানিমুখী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

উপজেলা কৃষি অফিস জানায়, কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে লালপুর উপজেলায় ২৮টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছে। এসব স্কুলে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদ, উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

দিনব্যাপী পার্টনার কংগ্রেসে ১০০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭০ জন কৃষক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers