শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত

নিউজজি ডেস্ক ১৯ মে, ২০২৫, ১২:৩২:০৭

189
  • যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত

ঢাকা: যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন, সজিব হোসেন ও আয়েশা খাতুন। আহতদের মধ্যে খাদিজার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল খাদিজা। এ সময় বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায় শিশুটি। পরে সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনকে দেখায় খাদিজা। এরপর তিন ভাই-বোন ককটেলটি নিয়ে খেলছিল। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হয়। এতে ওই ৩ ভাই-বোন আহত হয়। স্থানীয়রা ও শিশুদের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব ও আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া ককটেলে ৩ জন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers