শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ , ১ জিলকদ ১৪৪৭

দেশ

‘মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে’

নিউজজি প্রতিবেদক ১৯ মে, ২০২৫, ১২:৫২:২৭

79
  • ছবি : সংগৃহীত

ঢাকা: অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সংস্কৃতি উপদেষ্টা এ নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যাক্তিগত। এ নিয়ে তদন্ত চলছে।

এর আগে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেন।

সোমবার (১৯ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাতকে ছেড়ে দেয়া হলে আপনারারই সমালোচনা করতেন। তবে গ্রেফতারে কারও যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার। কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেয়া হবে।

রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে। তবে তা যৌক্তিক হতে হবে। মানুষের যেন ভোগান্তি না হয়।

তিনি বলেন, দাবি দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে, পুলিশের ওপর হামলা চালায়। এটা না দেখিয়ে শুধু পুলিশের হামলা দেখানো হয়।

ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও ৩ জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers