শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

নিউজজি ডেস্ক ১৯ মে, ২০২৫, ১৩:৫২:২৪

122
  • অভয়নগরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত

ঢাকা: যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। রোববার (১৮ মে) রাতে মাইলপোস্ট এলাকার বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের পেছনের রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী মাইলপোস্ট এলাকার মফিজুর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে তার দোকানের পেছনে মাঝ বয়সি এই নারী রেললাইনে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, রাজঘাট মাইলপোস্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর মরদেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যেহেতু রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যশোর রেল পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers