রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ , ২৪ শাওয়াল ১৪৪৭

দেশ

বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজজি ডেস্ক ১৯ মে, ২০২৫, ১৭:২৭:৩১

140
  • ছবি : সংগৃহীত

ঢাকা: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার (১৯ মে) বিকেল ৩টায় উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ ২ জন নিহত হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরো একজন নিহত হয়। নিহত বাকি ২ জনের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এর আগে, দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকচালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার পর সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers