সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ , ১৭ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ১৯ মে, ২০২৫, ১৮:২৮:১১

124
  • রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ সদস্যদের (মেম্বার)অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১৯ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত পরিচালনায় বিভিন্ন নীতিমালার উপর ধারণা প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক,সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন, গ্রাম আদালত সক্রিয় করণ জেলা ম্যানেজার রুবি আকতার,উপজেলা কো-অর্ডিনেটর রাশেদা আক্তার।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন